Return policy

রিটার্ন ও এক্সচেঞ্জ পলিসি

Sohoj Bazar এর রিটার্ন পলিসি

আপনার প্রতিটি কেনাকাটা এবং প্রতিটি প্রোডাক্ট যাতে সঠিক থাকে, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এরপরও যদি কোনো কারণে প্রোডাক্টে ম্যানুফ্যাকচারিং ফল্ট থাকে, প্রোডাক্ট হাতে পাওয়ার পর কাজ না করে, অথবা কালার বা সাইজ অর্ডার করা পণ্যের থেকে ভিন্ন হয়, সেক্ষেত্রে পণ্য এক্সচেঞ্জ বা রিটার্ন করার সুযোগ রয়েছে।

প্রোডাক্ট মিসিং বা ভিন্ন প্রোডাক্ট সংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে অবশ্যই ডেলিভারির সময় ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট বুঝে নিন অথবা অবশ্যই আনবক্সিং ভিডিও ধারণ করতে হবে। আনবক্সিং ভিডিও ছাড়া প্যাকেজে প্রোডাক্ট মিসিং, কুরিয়ারে ভেঙে যাওয়া বা ভিন্ন প্রোডাক্ট পাওয়ার অভিযোগ গ্রহণযোগ্য হবে না। তাই ভুল বোঝাবুঝি এড়াতে অবশ্যই প্রোডাক্ট আনবক্সিং ভিডিও ধারণ করার অনুরোধ করা হচ্ছে।

Sohoj Bazar থেকে আমরা প্রায় সকল প্রোডাক্টের ক্ষেত্রেই ৭ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রদান করে থাকি। এছাড়াও অনেক প্রোডাক্টের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের ওয়ারেন্টি প্রযোজ্য থাকে, যা প্রোডাক্ট রিসিভ করার দিন থেকে কার্যকর হয়।

❌ যেসব ক্ষেত্রে রিটার্ন, এক্সচেঞ্জ, ওয়ারেন্টি এবং রিফান্ড প্রযোজ্য হবে না

  • প্রোডাক্ট বার্ন বা ফিজিক্যাল ড্যামেজ হয়ে থাকলে

  • যেকোনো ধরনের সফটওয়্যার বা ডিজিটাল প্রোডাক্টস

  • ক্লিয়ারেন্স সেলের প্রোডাক্ট

  • প্রোডাক্টের ইন্ট্যাক্ট সিল বা স্টিকার খুলে ফেললে

  • আন্ডার গার্মেন্টস আইটেম

  • প্রোডাক্টের সাথে থাকা যেকোনো এক্সেসরিজ, চার্জার বা অ্যাডাপ্টার

  • যেকোনো গিফট আইটেম বা পুরস্কার যা বিনামূল্যে দেওয়া হয়েছে

  • প্রোডাক্টে স্ক্র্যাচ, দাগ বা পুনরায় বিক্রয়যোগ্য অবস্থায় না থাকলে

  • থার্ড পার্টি হার্ডওয়্যার, ডিভাইস, অ্যাপ বা সফটওয়্যারের সাথে কম্প্যাটিবিলিটি ইস্যু, যা প্রোডাক্টের ডিফল্ট ফিচার নয়

অভিযোগ ও সহায়তা

প্রোডাক্ট ডেলিভারি পাওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে চেক করে যদি কোনো সমস্যা দেখতে পান, তাহলে অবশ্যই আমাদের কাছে লিখিত অভিযোগ করুন। এক্ষেত্রে ইমেইলকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তবে ছোটখাটো সমস্যা বা প্রোডাক্ট ব্যবহারের নির্দেশনা জানতে কল সেন্টার বা ফেসবুক ইনবক্সের মাধ্যমে সহায়তা নিতে পারেন।

প্রোডাক্ট রিটার্ন করার নিয়ম

কোনো প্রোডাক্ট রিটার্ন করতে হলে এর সাথে প্রদত্ত সকল ধরনের:

  • পেপার

  • বক্স

  • এক্সেসরিজ

  • ওয়ারেন্টি কার্ড

  • স্টিকার

  • লেবেল

  • গিফট আইটেম

ইত্যাদি যথাযথভাবে সংযুক্ত করে পাঠাতে হবে।

প্রোডাক্ট অবশ্যই প্রপারলি বক্স করে বা আলাদা ব্যাগে প্যাক করে আমাদের অফিস ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। কোনোভাবেই প্রোডাক্টের মূল বক্সে সরাসরি টেপ লাগানো যাবে না।

আপনি চাইলে নিজে অথবা আপনার প্রতিনিধি দিয়েও প্রোডাক্ট জমা দিতে পারবেন।

প্রোডাক্ট আপনার লোকেশন থেকে পিকআপ করার সুযোগ থাকলে আমরা চেষ্টা করবো, তবে সেক্ষেত্রে কুরিয়ার চার্জ অগ্রিম পরিশোধ করতে হবে।

রিফান্ড প্রসেস

প্রোডাক্ট রিটার্ন করলে অবশ্যই তা পুনরায় বিক্রয়যোগ্য অবস্থায় থাকতে হবে। কোনো পার্টস মিসিং থাকলে বা বক্স ক্ষতিগ্রস্ত হলে রিটার্ন গ্রহণ করা হবে না।

সবকিছু ঠিক থাকলে প্রোডাক্ট রিসিভ করার পর তা পরীক্ষা করা হবে এবং যাচাই শেষে ৭২ ঘণ্টার মধ্যে রিফান্ড প্রক্রিয়া শুরু করা হবে।

ডেলিভারি চার্জ সংক্রান্ত নীতি

প্রোডাক্টে ত্রুটি বা ম্যানুফ্যাকচারিং ফল্ট থাকলে রিটার্ন ডেলিভারি চার্জ আমরা বহন করবো:

  • ঢাকার ভিতরে: সর্বোচ্চ ৫০ টাকা

  • ঢাকার বাইরে: সর্বোচ্চ ১০০ টাকা

এর অতিরিক্ত কোনো কুরিয়ার চার্জ থাকলে তা ক্রেতাকে বহন করতে হবে।

তবে শুধুমাত্র মন পরিবর্তন, পছন্দ না হওয়া বা অন্যান্য ব্যক্তিগত কারণে রিটার্নের ক্ষেত্রে কুরিয়ার চার্জ এবং সংশ্লিষ্ট সকল খরচ সম্পূর্ণভাবে ক্রেতাকেই বহন করতে হবে।

ক্যাশব্যাক ও গিফট সংক্রান্ত নীতি

রিফান্ডের সময় সংশ্লিষ্ট অর্ডারে যদি কোনো ক্যাশব্যাক, গিফট বা বিশেষ সুবিধা প্রদান করা হয়ে থাকে, তাহলে তা সমন্বয় করা হবে।

ক্যাশব্যাকের অর্থ রিফান্ডের পরিমাণ থেকে সমন্বয় করে অবশিষ্ট অর্থ ফেরত প্রদান করা হবে।

যোগাযোগ

প্রোডাক্ট রিটার্ন বা এক্সচেঞ্জ সংক্রান্ত যেকোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন:

📞 ফোন: +8801538126292

📧 ইমেইল: support@sohojbazar.com

ধন্যবাদ।

Sohoj Bazar

Payment Methods
Top