Terms and Condition

• Terms and Conditions

গুরুত্বপূর্ণ - আমাদের যেকোন সার্ভিস, প্রোডাক্ট, সফটওয়্যার বা সেবা ব্যবহার কিংবা ক্রয় করার পূর্বে কাইন্ডলি এই টার্মস এবং কন্ডিশনগুলো পড়ে নেওয়ার অনুরোধ রইলো। আমাদের সার্ভিস ব্যবহার করার মানেই হলো আপনি আমাদের টার্মস এবং কন্ডিশনগুলো পড়ে নিয়েছেন এবং এতে সম্মত আছেন। কিন্তু, আপনি যদি আমাদের টার্মস এবং কন্ডিশনগুলোতে সম্মত না থাকেন, তাহলে আমাদের সার্ভিস ব্যবহার না করাটাই শ্রেয়। এটি Sohoj Bazar এবং আপনার মধ্যকার End-User লাইসেন্স এগ্রিমেন্ট, যাতে লাইসেন্সর বা আমরা হচ্ছি Sohoj Bazar এবং আপনি হচ্ছেন গ্রাহক কিংবা কাস্টমার।

আমাদের ওয়েবসাইট ভিজিট এবং/অথবা আমাদের কাছ থেকে কোন প্রোডাক্ট ক্রয় করার মাধ্যমে আপনি আমাদের ওয়েবসাইটের একজন ইউজার হলেন এবং আমাদের সার্ভিসের সাথে সংযুক্ত হলেন এবং আমাদের “Terms of Service”, “Terms of Use” অথবা “Terms” এর সাথে সম্মতি পোষণ করলেন। এই টার্মস এবং কন্ডিশনগুলো সকল ওয়েবসাইট ইউজার, যারা ব্রাউজ করছেন, ভেন্ডর, কাস্টমার, মার্চেন্টস, এফিলিয়েট প্রোগ্রামার এবং/অথবা কন্টেন্ট কন্ট্রিবিউটরদের জন্য প্রযোজ্য।

যেকোন সময় আপনি এই পেজটি ভিজিট করার মাধ্যমে আমাদের আপডেটেড টার্মস এবং কন্ডিশনগুলো সম্পর্কে পড়তে এবং জানতে পারবেন। তাই, আমাদের টার্মস এন্ড কন্ডিশনের নতুন ফিচার, নতুন যোগ কিংবা নতুন সেকশনেও আপনি সম্মত আছেন বলে ধরে নেওয়া হবে।

সেকশন ১ - সাধারণ কন্ডিশনঃ প্রোডাক্ট প্রাইস এবং প্রোডাক্ট স্টক

যেকোন প্রোডাক্টের প্রাইস এবং প্রোডাক্টটি এভেইলেবল আছে কি না সেটা পুরোপুরি নির্ভর করে প্রোডাক্টের স্টকের ওপর। যদি কোন প্রোডাক্ট বা সার্ভিস এভেইলেবল না থাকে তাহলে Sohoj Bazar যত দ্রুত সম্ভব আপনাকে জানাবে এবং সিমিলার বা অলটারনেটিভ প্রোডাক্ট সাজেস্ট করবে অথবা এডভান্স পেমেন্ট করা থাকলে সেটা রিফান্ড পলিসি অনুযায়ী রিফান্ড করবে। আমাদের রিফান্ড পলিসি সম্পর্কে বিস্তারিত জানতে রিফান্ড পলিসি সেকশন দেখে নিতে পারেন।

আমাদের ওয়েবসাইট Sohoj Bazar ভিজিট করার মাধ্যমে বা ওয়েবসাইট থেকে কিছু ক্রয় করার মাধ্যমে আপনি সম্মতি দিচ্ছেন যে ব্যবসার ধরন, প্রাকৃতিক অবস্থা কিংবা বৈশ্বিক অবস্থার, ইনকামিং স্টক বা সোল্ড আউট হওয়ার কারণে অর্ডার প্লেস করার পরও প্রোডাক্ট স্টক না থাকার কারণে কাস্টমারকে সিমিলার কিংবা অলটারনেটিভ প্রোডাক্ট সাজেস্ট করা হতে পারে অথবা পুরো অর্ডারটিই ক্যান্সেল করা হতে পারে।

আমাদের সাইটের যেকোন প্রোডাক্টের প্রাইস কোন প্রকার নোটিফিকেশন ছাড়াই বা বার্তা ছাড়াই পরিবর্তন হতে পারে। আমরা সর্বাত্মক চেষ্টা করি আমাদের সাইটের প্রাইসগুলো সঠিক রাখতে, কিন্তু সময়ের সাথে সাথে দাম পরিবর্তন হতে পারে। এক্ষেত্রে অর্ডার ডেলিভারিতে পাঠানোর আগেই আপনাকে জানানো হবে এবং আপনি চাইলে অর্ডারটা নিতে পারেন কিংবা ক্যান্সেলও করতে পারেন। Sohoj Bazar যেকোন সময় যেকোন সার্ভিস বা অফার বা ডেলিভারি বন্ধ করা, পরিবর্তন কিংবা পরিবর্ধন করার অধিকার রাখে।

সেকশন ২ - প্রোডাক্টস

আমাদের সকল প্রোডাক্ট Sohoj Bazar এর মাধ্যমে অনলাইনে এভেইলেবল রয়েছে। প্রোডাক্টগুলোর পরিমাণ সীমিত সংখ্যকও হতে পারে, তাই রিটার্ন এবং এক্সচেঞ্জ সুবিধা কেবল আমাদের Return Policy অনুযায়ী প্রসেস করা হবে।

Sohoj Bazar সর্বাত্মক চেষ্টা করে সাইটের সকল প্রোডাক্টের কালার, সাইজ বা অন্য কোন ভেরিয়েশন থাকলে তা সঠিকভাবে ওয়েবসাইটে দেখানোর জন্য কিংবা বর্ণনা করার জন্য এবং সিলেকশনের অপশন দেওয়ার। তারপরও ইউজারের ডিভাইস সেটিংস, ডিভাইস মডেল, ওএস রিজিয়ন কিংবা কালার ক্যালিব্রেশনের জন্য প্রোডাক্টের কালার কিংবা সাইজ ভিন্ন দেখা যেতে পারে। তাই Sohoj Bazar নিশ্চয়তা দিতে পারে না যে প্রোডাক্ট বাস্তবে দেখতে হুবহু সাইটে দেখানো প্রোডাক্টের ছবির মতো হবে।

যদি কোন প্রোডাক্ট ওয়েবসাইটের বর্ণনার সাথে না মিলে, এক্ষেত্রে আপনি চাইলে প্রোডাক্টটি অব্যবহৃত অবস্থায় আমাদের Return and Replacement Policy অনুযায়ী রিটার্ন করতে পারেন। তাছাড়া, যেকোন প্রোডাক্টের স্টক সীমিত করার, নোটিফিকেশন ছাড়াই প্রাইস কিংবা বর্ণনা পরিবর্তন করার অধিকার আমরা সংরক্ষণ করি।

সেকশন ৩ - বিলিং এবং একাউন্ট ইনফরমেশন সঠিক দেওয়া

আমাদের কাছে প্লেস করা আপনার যেকোন অর্ডার আমরা প্রত্যাখ্যান করা, যেকোন অর্ডার, প্রি-অর্ডারে প্রোডাক্ট সংখ্যা সীমিত বা ক্যান্সেল করার অধিকার রাখি। এই বাধ্যবাধকতাটি সেইম একাউন্ট, সেইম বিলিং এড্রেস, সেইম পেমেন্ট একাউন্ট, এবং/অথবা সেইম শিপিং এড্রেস হলেও কার্যকর হতে পারে।

যেকোন অর্ডার ক্যান্সেল, প্রোডাক্ট পরিমাণ সীমিতকরণ, প্রোডাক্ট পরিমাণ ক্যান্সেল করার ক্ষেত্রে আমরা প্লেস করা অর্ডার ইনফরমেশনে থাকা কন্টাক্ট নাম্বার অথবা মেইল এড্রেসের মাধ্যমে কাস্টমারের সাথে যোগাযোগ করার সর্বাত্মক চেষ্টা করবো।

কোন স্পেশাল অফারের ক্ষেত্রে, আমাদের জাজমেন্টের মাধ্যমে আমরা যদি মনে করি যে, কোন ডিলার, ডিস্ট্রিবিউটর বা রিসেলার অর্ডার করেছেন, সেই অর্ডার ক্যান্সেল করারও অধিকার রাখি আমরা।

একজন ওয়েবসাইট ইউজার কিংবা ক্রেতা হিসেবে আমাদের কাছ থেকে প্রতিটা অর্ডারে আপনি আপনার সম্পূর্ণ সঠিক একাউন্ট ইনফরমেশন আমাদেরকে প্রদান করতে সম্মতি প্রকাশ করছেন। এছাড়াও ক্রেতা হিসেবে প্রতিনিয়ত আপনি আপনার একাউন্ট ইনফরমেশন, মেইল এড্রেস, কন্টাক্ট নাম্বার এবং পেমেন্ট একাউন্ট ডিটেইলস আপডেট করতে সম্মতি প্রকাশ করছেন, যাতে করে আমরা আপনার ট্রানজেকশন সম্পন্ন করতে পারি এবং প্রয়োজনে আপনার সাথে যোগাযোগ করে দ্রুত প্রোডাক্ট বা সেবা প্রদান করতে পারি।

একটা ফোন নাম্বার বা মেইল এড্রেস অথবা একাউন্ট ইনফরমেশন দিয়ে কাস্টমার একাধিক একাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন না। যদি কোনভাবে করতে সক্ষমও হন, আমাদের অফার, ডিসকাউন্ট, ডিলস, কুপন কিংবা আকস্মিক অফার একের অধিক নিতে পারবেন না এবং সাবমিট করা অর্ডার ক্যান্সেল হতে পারে।

সেকশন ৪ - ডিসকাউন্ট

কুপন কোড, প্রমো কোড, ডিসকাউন্ট অফার, বা সাইনআপ অফার মূলত প্রোডাক্টের সাধারণ প্রাইসকে কমিয়ে দেয়। ডিসকাউন্ট কুপন, গিফট কার্ডের অর্ডার সাকসেস হওয়ার পর সেটা আর রিফান্ড, রিটার্ন অথবা এক্সচেঞ্জ হবে না।

এই পলিসি অনুযায়ী সেইম ফোন নাম্বার বা মেইল এড্রেস দিয়ে ক্রিয়েট করা কোন কাস্টমার একের অধিকবার ডিসকাউন্ট বা অফার নিতে পারবেন না।

প্রমোশনাল এসএমএস কিংবা অফারের ব্যানারের কন্টেন্টে শুধুমাত্র অফারের মেইন কন্টেন্ট লেখা থাকবে, বিস্তারিত টার্মস এবং কন্ডিশনগুলো ওয়েবসাইটে উল্লেখ থাকে, তাই অফার নেওয়ার আগে টার্মসগুলো দেখে নেওয়ার সুযোগ রয়েছে।

Sohoj Bazar কোন প্রকার পূর্ব অবগতি ছাড়াই যেকোন অফার যেকোন সময় সংশোধন, পরিবর্তন, পরিবর্ধন বা বাতিল করার অধিকার রাখে।

Payment Methods
Top